ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ

পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষা করা লজ্জাজনক: শেহবাজ

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। পরিস্থিতি এতোটাই সংকটময় যে, দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে এবং খেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে পাকিস্তানকে বিদেশি সহায়তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

এই পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষা করা পাকিস্তানের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের এক হাতে পারমাণবিক বোমা এবং অন্য হাতে ভিক্ষার বাটি থাকাটা লজ্জার বিষয় বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ। গত শনিবার তিনি এই মন্তব্য করেন।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, গত শনিবার পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (পিএএস) প্রবেশনারি অফিসারদের পাসিং-আউট অনুষ্ঠানে বক্তৃতা করেন শেহবাজ শরিফ। সেখানে তিনি বলেন, (বিদেশিদের কাছে) আরও ঋণ চাওয়ার বিষয়টি সত্যিই তাকে বিব্রত করেছে। শেহবাজ আরও বলেন, পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিদেশি ঋণ খোঁজা সঠিক কোনও সমাধান নয় কারণ ঋণ ফিরিয়ে দিতে হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নিন্দা জানিয়ে তিনি বলেন, অতীতে ‘বিশৃঙ্খলা এবং বিক্ষোভে সময় নষ্ট করা হয়েছে’।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিজের সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ অত্যন্ত সদয়ভাবে পাকিস্তানকে আরও ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি আরবের আর্থিক সহায়তারও প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বেসামরিক কর্মচারীদের তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে দেশ ও জাতির সেবা করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, বর্তমান চ্যালেঞ্জ থেকে তারা দেশকে বের করে আনতে সক্ষম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয়

পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষা করা লজ্জাজনক: শেহবাজ

আপডেট সময় ০২:২০:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩