ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ায় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় শিক্ষা, বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর সিলিকন ভ্যালির ফোর সিজনস হোটেলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এএসইউ প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন।

এতে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে প্রকৌশল শিক্ষা, গবেষণা, জনশক্তি উন্নয়ন, শিল্প এবং বিনিয়োগের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে ছিল মাইক্রো-ইলেকট্রনিক্স পাঠ্যক্রম, ফ্যাকাল্টি প্রশিক্ষণ, ফলিত গবেষণা এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে অংশীদারিত্ব।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষা এবং শিক্ষকদের মানোন্নয়নের ওপর জোর দেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ গবেষণা ও শিক্ষার সঙ্গে বিনিয়োগ এবং বাণিজ্যিক ব্যবহারের সংযোগ ঘটিয়ে একটি সেমিকন্ডাক্টর রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রযুক্তিগত অংশীদারিত্বকে দক্ষ কর্মসংস্থান, গবেষণা সক্ষমতা এবং বিনিয়োগে রূপান্তর করতে টেকসই পরিকল্পনা এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে আরও শক্তিশালী বন্ধন গড়ে তোলার ওপর তাগিদ দেন।

উভয় পক্ষ উচ্চশিক্ষা সংস্কারের বিষয়ে এএসইউ-এর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

এছাড়া সেমিকন্ডাক্টর শিক্ষা, জনশক্তি ও অনুষদ উন্নয়ন, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়েও তারা আলোচনা করেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট প্রকল্প এবং অংশীদার প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল পরবর্তী ফলো-আপ আলোচনাগুলো এগিয়ে নেবে।

সূত্র: বাসস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

আপডেট সময় ০২:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬