ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ তাড়াইলে ৯৫ হাজার টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অভিষেককে নিয়ে অমিতাভের খোলা চিঠি মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান, ১০ জন গ্রেফতারের পর আদালতে প্রেরণ জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম পঞ্চগড়ে ডেঙ্গু ওয়ার্ডে মশারি আলমারিতে, রোগীর বিছানায় নেই

বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়াকে মারধরের অভিযোগ-মুখের তিনটি দাঁত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম, বরগুনার বেতাগীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

আজ ২৭ সেপ্টেম্বর, রোববার বরগুনার পুরাকাটা এলাকা থেকে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২১ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার সময় শিক্ষার্থী সুমাইয়া হামলার শিকার হয় বলে তার পরিবারের অভিযোগ। এ সময় তাকে মারধর করা হলে তার মুখের তিনটি দাঁত ভেঙে যায়। পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে সে গুরুতর আহত হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় মামলা করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় আজ প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার বিস্তারিত কারণ এবং হামলায় জড়িত অন্যদের বিষয়ে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম

বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬