ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সিনেমায় নয়, চাঁদাবাজির অভিযোগে পুলিশের জালে অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত শর্টফিল্মে অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। তবে ওই ব্যবসায়ী তাতে রাজি হননি।

অভিযোগ রয়েছে, গত ২২ আগস্ট ভোরে তরুণ বাইরে থেকে তার কক্ষে ফিরে এলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয়সহ আরও দুজন। তারা তাকে মারধর করেন এবং জোর করে তার কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে ফোন পেয়ে তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে আরও ২ লাখ রুপি পাঠান। এভাবে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে তার কাছে আরও ২৭ লাখ রুপি দাবি করা হয়।

ঘটনার পর তরুণ থানায় অভিযোগ করলে গুইন্ডি থানা পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ব্যাংক লেনদেন যাচাই করে পুলিশ। এতে তরুণের অ্যাকাউন্ট থেকে বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি স্থানান্তরের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোনও জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সিনেমায় নয়, চাঁদাবাজির অভিযোগে পুলিশের জালে অভিনেত্রী

আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬