ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯৯৯-এ ফোন, ১৫ মিনিটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার মিঠাপুকুর মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠিত গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা-বাগান করার অভিযোগ আমিনার রহমানের বিরুদ্ধে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতির বড় ভাইয়ের জানাজা সম্পন্ন সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরিয়ে নিল ঠিকাদারের লোকজন আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাচ্ছে বর্তমান সরকার : শিক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার: প্রতিমন্ত্রী রংপুরে গৃহবধূর ঝু’লন্ত ম’রদেহ, হ’ত্যা’র অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

রংপুর সদরের সম্ভাবনা ও সমস্যা নিয়ে সংরক্ষিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘সম্ভাবনাময় রংপুর সদর উপজেলা, কিন্তু সমস্যা অনেক’-এ প্রতিপাদ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে কোতোয়ালি থানা ও হরিদেবপুর ইউনিয়ন পরিষদ চত্বরসংলগ্ন প্রেসক্লাবের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রংপুর সিটি করপোরেশন গঠনের পর সদর উপজেলা আলাদা প্রশাসনিক কাঠামো পেলেও এর অধিকাংশ কার্যক্রম এখনো সিটি করপোরেশন এলাকার বিভিন্ন দপ্তরকেন্দ্রিক। সদর উপজেলার নিজস্ব এলাকায় প্রয়োজনীয় প্রশাসনিক অবকাঠামো গড়ে না ওঠায় সাধারণ মানুষকে বিভিন্ন সেবা নিতে শহরে যেতে হচ্ছে।

তারা অভিযোগ করেন, একটি পূর্ণাঙ্গ উপজেলার জন্য প্রয়োজনীয় হাসপাতাল, ফায়ার সার্ভিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রশাসনিক কাঠামো এখনো সদর উপজেলার নিজস্ব এলাকায় গড়ে ওঠেনি। দ্রুত সদর উপজেলার সব প্রশাসনিক কার্যক্রম নিজস্ব এলাকায় স্থানান্তরের দাবি জানান তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি বলেন, রংপুরের মানুষ শান্তিপ্রিয়। সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি রাস্তাঘাটের দুরবস্থা দেখে হতাশ হয়েছেন। একটি উপজেলা হওয়ার পরও কেন এর প্রশাসনিক কার্যক্রম শহরকেন্দ্রিক থাকবে—এ প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, সদর উপজেলার নিজস্ব এলাকায় হাসপাতাল, ফায়ার সার্ভিস, সরকারি স্কুল-কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো নেই। দ্রুত এসব কার্যক্রম সদর উপজেলার মাটিতে আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি সদর উপজেলার উন্নয়নসংক্রান্ত প্রস্তাব ও প্রয়োজনীয় দাবিগুলো তার কাছে দেওয়ার আহ্বান জানিয়ে সেগুলো ডিও লেটারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন।

বিশেষ অতিথি সদর কোতোয়ালি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, তিনি নতুন করে এ থানায় দায়িত্ব নিয়েছেন। সাংবাদিক ও পুলিশ মাঠপর্যায়ে কাজ করে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধ দমনে করণীয় নির্ধারণ করবেন।

সভায় সাংবাদিকরা রাস্তাঘাটের সমস্যা, মাদক, জুয়া, থাই লটারি ও বিভিন্ন সামাজিক অপরাধের বিষয় তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মাখদুমীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলনসহ সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা।

সভাপতির সমাপনী বক্তব্যে মহিউদ্দিন মাখদুমী সদর উপজেলার সব প্রশাসনিক কার্যক্রমে খলেয়া ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা এবং সদর উপজেলার নিজস্ব এলাকায় অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় প্রশাসনিক অবকাঠামো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯৯৯-এ ফোন, ১৫ মিনিটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

রংপুর সদরের সম্ভাবনা ও সমস্যা নিয়ে সংরক্ষিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় ০২:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬