ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক নির্বাচিত হলেন বাঞ্ছারামপুরের ফেরদৌসী লাকী পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দেওয়ার এসআই প্রত্যাহার গুলশান-বনানীতে স্পার আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ, নেপথ্যে কারা? পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা: রিজভী পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ গণতন্ত্রকে নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ব্যাগ ও ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দার প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা

মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ব্যাগ ও ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নম্বর হলতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়সাল জোমাদ্দারের সৌজন্যে ইউনিয়নের হতদরিদ্র প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ফুটবল, ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।

সৌদি প্রবাসী মো. ফাহাদ জোমাদ্দার, মো. তানভীর রহমান বাবু, মো. আবু জর রফি, মো. জসিম আকন ও মো. সুমন মল্লিকের নেতৃত্বে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে হলতা গুলিশাখালী ইউনিয়নের ১০৪ নম্বর লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

১৪১ নম্বর পশ্চিম লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের বাবা ও উপজেলা বিএনপি নেতা মো. আফজাল জোমাদ্দার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ১৮৫ নম্বর পশ্চিম টিয়ারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রশীদ, চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দারের চাচা ও বিএনপি নেতা মধু জোমাদ্দার এবং ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন জমাদ্দার।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল জোমাদ্দার বলেন, ‘আমার ছেলে করোনা কালীন সময় থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি এলাকার কম আয়ের মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নম্বর হলতা গুলিশাখালী ইউনিয়নে আমার ছেলে ফয়সাল জোমাদ্দারকে চেয়ারম্যান নির্বাচিত করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। একই সঙ্গে আমার ছেলের জন্য সবার দোয়া ও সমর্থন চাই।’

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দার ভাই আমাদের যে উপহারসামগ্রী দিয়েছেন, আমরা এতে অনেক খুশি। মহান আল্লাহ যেন তাঁর মনের আশা পূরণ করেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ব্যাগ ও ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দার

আপডেট সময় ০৬:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬