ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬ স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার ডিপিডিসির সাবেক প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেনের পরিবারের অবৈধ সম্পদ নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন, নিরাপদ মাথা গোঁজার ঠাঁই চান বিধবা জাহানারা পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের স্মরণে শাহজাহানপুরে দোয়া মাহফিল

বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রকৌশলী ও বিশিষ্ট সমাজসেবক শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির শাপলা মসজিদে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

স্মরণসভায় বক্তারা মরহুম শাহ আলমের কর্মময়, সৎ ও মানবিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, বাংলাদেশ রেলওয়েতে কর্মজীবনে শাহ আলম সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।

বক্তারা আরও বলেন, শাহ আলম শুধু একজন সরকারি কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন একজন মানবিক ও সমাজসেবী মানুষ। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতা করা ছিল তাঁর অন্যতম বৈশিষ্ট্য। তিনি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।

স্মরণসভায় উপস্থিত তাঁর সহকর্মী, সহপাঠী ও দীর্ঘদিনের পরিচিতজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, শাহজাহানপুরে তাঁর প্রথম জানাজায় বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তাঁর মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে শাপলা মসজিদের ইমাম ও খতিব মরহুম শাহ আলমের কর্মময় জীবন, মানবিক গুণাবলি ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত, কবরের শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের স্মরণে শাহজাহানপুরে দোয়া মাহফিল

আপডেট সময় ০৫:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬