ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬ স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার ডিপিডিসির সাবেক প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেনের পরিবারের অবৈধ সম্পদ নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন, নিরাপদ মাথা গোঁজার ঠাঁই চান বিধবা জাহানারা পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা রেখে পালাল চালক

কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে পুলিশ থামার সংকেত দেয়। চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা রেখে পালাল চালক

আপডেট সময় ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬