ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা

মৌলভীবাজারের বড়লেখায় দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের অন্যতম বৃহৎ সরকারি জলমহাল ‘গোটাউরা হাওরখাল বদ্ধ’ জলমহালের একসনা খাস কালেকশনের প্রকাশ্য ইজারা নিলাম মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিবন্ধিত বিভিন্ন মৎস্যজীবী সমবায়ের ২২টি সমিতি ওই নিলামে অংশ নেয়।

জলমহালটির কাঙ্ক্ষিত সরকারি দর না ওঠায় ২৮ ঘণ্টার জন্য নিলাম কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দর উঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা।

নিলাম কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মাহবুব আলম মাহবুব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, উক্ত জলমহালটি গত বছর খাস কালেকশন ইজারা (প্রকাশ্য নিলাম) দেওয়া হয়েছিল ভ্যাট, আইটিসহ প্রায় ২ কোটি টাকায়।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, নির্ধারিত উপযুক্ত দর না ওঠায় সরকারি স্বার্থ বিবেচনায় নিলাম প্রক্রিয়ায় আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা

আপডেট সময় ০৯:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬