ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মধ্যরাতে জামালপুরে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের নির্মাণকাজের উদ্বোধন আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ শাহজালাল মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাঁদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন দীপিকা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে একটি নবজাতকের পায়ের ছাপের ছবি প্রকাশ করেছেন দীপিকা। ছবিতে লেখা রয়েছে, ‘কন্যাসন্তানকে স্বাগতম’।

এর মধ্য দিয়ে দ্বিতীয় সন্তানের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই ঘোষণায় তাঁদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ছিল গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে তাঁরা জানিয়েছিলেন, তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি।

সম্প্রতি দুয়ার জন্মদিনেও মেয়েকে ঘিরে আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছিলেন তারকা দম্পতি। সেই ছবিতে রণবীর ও দুয়ার সঙ্গে দেখা গিয়েছিল দীপিকাকে। সেখানে স্পষ্ট ছিল অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরও বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!’

এবার সেই অপেক্ষার অবসান। পরিবারে নতুন সদস্যের আগমনে দীপিকা-রণবীরের আনন্দ যেন আরও পূর্ণতা পেল।

প্রথম সন্তান দুয়ার পর এবার তাঁদের পরিবারে এলো আরেক কন্যাসন্তান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা

আপডেট সময় ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬