ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

বিচ্ছেদের পর বাদশার বিরুদ্ধে মুখ খুললেন ঈশা রিখি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর এবার সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বর্তমানে রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী ঈশা অভিযোগ করেছেন, বাদশার সঙ্গে সম্পর্কে থাকাকালে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারণার শিকার হয়েছেন।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন ঈশা। একপর্যায়ে কণিকা জানতে চান, ঈশা কী ধরনের প্রতারণার মুখোমুখি হয়েছিলেন—শারীরিক, মানসিক নাকি সামাজিক। জবাবে ঈশা জানান, তিনি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই প্রতারণার শিকার হয়েছেন।

ঈশার ভাষ্য, বাদশা সম্পর্কটি চালিয়ে যেতে চাইলেও প্রয়োজনীয় দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। নিজের অন্ধবিশ্বাসের কথা অস্বীকার করে তিনি জানান, সম্পর্কের বিভিন্ন পর্যায়ে অনেক কিছু নিয়ে তাঁর সন্দেহ তৈরি হয়েছিল। তবে ভালোবাসার কারণে সেসব বিষয় এড়িয়ে গেছেন তিনি।

ঈশা বলেন, সম্পর্ক চলার সময় বিভিন্ন বিষয়ে সন্দেহ হলেও তিনি নিজেকেই বারবার বুঝিয়েছেন। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পর তাঁর উপলব্ধি হয়েছে, এত দিন ধরে তাঁকে বোকা বানানো হয়েছে।

এ ছাড়া বাদশার সামাজিক পরিমণ্ডল নিয়েও অভিযোগ করেন ঈশা। তাঁর দাবি, বাদশা তাঁকে নিজের পুরো বন্ধু বা পরিচিত মহলের সঙ্গে কখনোই সম্পৃক্ত করেননি। বরং নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যেই তাঁকে সীমাবদ্ধ রাখা হয়েছিল।

বাদশার সম্পর্কের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন ঈশা। তাঁর অভিযোগ, নিজের সুবিধার জন্য জীবনে এমন কাউকে রাখতে চান বাদশা, যার কাছ থেকে কোনো না কোনোভাবে সুবিধা পাওয়া যাবে; কিন্তু এর বিপরীতে সম্পর্কের দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

বিচ্ছেদের পর বাদশার বিরুদ্ধে মুখ খুললেন ঈশা রিখি

আপডেট সময় ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬