ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে বোন-ভাতিজা হ’ত্যা, ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙে ৫ জন আহত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ সিটিসিআরপি প্রকল্পে একের পর এক অনিয়মের অভিযোগ, দায়িত্বে বহাল পিডি সাজ্জাদ কবির নোয়াখালীসহ ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কে জোরদার নিরাপত্তা, সক্রিয় এসআরবি-১১ আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একাধিক হ’ত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প বিদেশে আমার এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় গরু ও দেশীয় মদসহ ৪ জন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারতীয় চোরাই ৪টি গরু ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা বড়লেখা পৌরশহরের গরুর হাটসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে অভিযান চালান। এ সময় ভারতীয় চোরাই ৪টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

এ ঘটনায় শাহিন আহমদ (১৯), আফজাল হোসেন (২০)সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে আরও কয়েকজন চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অপরদিকে, একই রাতে সিএনজিচালিত একটি গাড়িতে করে দেশীয় তৈরি মদ পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণভাগ গুলভিতান ডেকল গাছের নিচে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরি মদ, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা, এবং মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। সিএনজিটির আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ ঘটনায় রবি দাস (২৬) ও রাজু রবিবাস (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, উদ্ধার করা মালামাল ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে বোন-ভাতিজা হ’ত্যা, ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় গরু ও দেশীয় মদসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬