ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব, ঝুঁকিতে সরকারের মোটা অঙ্কের পাওনা মানবতাবিরোধী অপরাধ, ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ গোলের মেলায় বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া! ১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা, মালিকদের সহযোগিতার অঙ্গীকার কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার তাড়াইলের দামিহা-হাছলা সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-চকোপ্লাস সিরাপ ও দুই মোটরসাইকেল জব্দ রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন

গোলের মেলায় বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া!

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১১:২০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসের নারী ফুটবলে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ওসাকায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক যুব ফুটবলে সাফল্যের ইতিহাস থাকা উত্তর কোরিয়া এবারও স্বর্ণপদকের অন্যতম দাবিদার। শক্তিশালী দলটির আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। খবর রয়টার্সের।

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার হয়ে আরও গোল করেন জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ।

ম্যাচজুড়ে লাল পোশাক পরা কয়েক শ সমর্থক নেচে-গেয়ে উত্তর কোরিয়ার খেলোয়াড়দের উৎসাহ দেন। গত সপ্তাহে দলটি গেমসে অংশ নিতে জাপানে পৌঁছালে পতাকা নেড়ে নারী ও পুরুষ দলকে স্বাগত জানান সমর্থকেরা।

আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচিতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। এতে ১৪টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন উত্তর কোরিয়ার শতাধিক ক্রীড়াবিদ।

করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে বিরতিতে থাকার পর ২০২৩ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরে উত্তর কোরিয়া। পরে তারা প্যারিস অলিম্পিকেও অংশ নেয়।

আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ ‘এফ’-এর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উত্তর কোরিয়ার নারী দল। আর বুধবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তাদের পুরুষ দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম

গোলের মেলায় বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া!

আপডেট সময় ১১:২০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬