ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা, মালিকদের সহযোগিতার অঙ্গীকার কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার তাড়াইলের দামিহা-হাছলা সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-চকোপ্লাস সিরাপ ও দুই মোটরসাইকেল জব্দ রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন রংপুর মাউশিতে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের তোড়জোড়, উঠেছে নানা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ক্যান্টিনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: বন্দি ও রক্ষীদের ক্ষোভ সচিবের আশ্রয়ে-প্রশ্রয়ে ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতির শাস্তি বাতিলের পরই ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্বে জুয়েল

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজু ইসলাম (৩০) ও জুনেদ আহমদ (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় হৃদয় আহমদ (১৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বড়লেখার দক্ষিণভাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহাব উদ্দিনের বাড়িতে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় সাহাব উদ্দিন (৪৬), মোঃ সোহেল আহমদ বটল (৩৩) ও আবু সুফিয়ান (তাম্বুল) (৩২)-কে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাহাব উদ্দিনকে ৩ দিনের, সোহেল আহমদ বটলকে ৭ দিনের এবং আবু সুফিয়ানকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানিয়েছেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের

আপডেট সময় ০৮:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬