ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

ধামইরহাটে সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নওগাঁর ধামইরহাটে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমার স্থান ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, সড়ক ও জনসমাগমস্থলের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। একই সঙ্গে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পরে উপজেলা চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, জামায়াত নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, সাব ইন্সপেক্টর আল আমিন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সরমিন জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নির্ধারিত তিন মাস ধরে চলবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং কোনো অবস্থাতেই বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে উপজেলাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে এ পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় ০৬:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬