ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির!

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০২:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৮০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ নাছির (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রানীগঞ্জ রাস্তার মাথায় পঞ্চায়েত বাড়ির দরজার মুখে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পুলিশের হাতে আটক হন নাছির (৪৭)। তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ শাহজাহানের ছেলে।
পুলিশের দাবি, নাছিরের কাছ থেকে ৮৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৮০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা আলামত জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাছিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ঘটনার অন্যান্য বিষয় আইনগত প্রক্রিয়ায় তদন্ত করা হচ্ছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির!

আপডেট সময় ০২:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬