ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দুর্নীতির সুযোগ কমবে : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে : চরমোনাই পীর ভেনিসে বাঁধনের ওপর হামলায় ক্ষোভ ঝাড়লেন পরীমনি হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান, তথ্য দিলে পুরস্কার ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর গাজীপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ জবি ক্যাম্পাসে বোরকা পরা যুবক আটক ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা দেশে বারবার ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে বাংলাদেশিদের পারস্পরিক এই প্রীতি ও বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, দেশের সংখ্যালঘু ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বিষয়গুলো সঠিকভাবে দেখভাল ও উন্নয়নের লক্ষ্যেই এসব ট্রাস্ট ও কল্যাণ সংগঠন গঠন করা হয়েছিল।

জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি উল্লেখ করে তিনি জানান, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও স্থান নিশ্চিত করেছে। এই বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক প্রথাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রতিষ্ঠিত করে গেছেন।

আরও পড়ুন

জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন: মাহদী আমিন

অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতৃত্বসহ বিএনপির সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে নীরবতা পালন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দুর্নীতির সুযোগ কমবে : অর্থমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

আপডেট সময় ০৩:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬