ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’ একই কর্মস্থলে ৮ বছর দাপট খাটানো সেই সমবায় কর্মকর্তা মাহফুজা এবার মিঠাপুকুরে বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী
চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা!

সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

সিলেট সীমান্তে চোরাচালান, মানবপাচার ও অবৈধ ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন আলোচিত ‘কালা শ্যাম’ ওরফে শামসুদ্দিন কালার হাতে। গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেঁষা হাতিরখাল গ্রামের এই বাসিন্দার এক সময় নুন আনতে পান্তা ফুরাতো। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয় চোরাই পণ্যের সীমান্ত ‘লাইন’ নিয়ন্ত্রণ করে রাতারাতি তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে যান। সরকার বা রাজনৈতিক পটপরিবর্তন হলেও সীমান্ত অপরাধের এই ‘মাফিয়া’র কোনো পরিবর্তন হয়নি।
অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি গোয়াইনঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ভাঙিয়ে সীমান্ত এলাকা থেকে দৈনিক লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন। শামসুদ্দিন কালার ছত্রচ্ছায়ায় সীমান্তে ভারতীয় গরু, চিনি, মাদকসহ মানবপাচারকারী চক্রের সক্রিয়তা এখন তুঙ্গে।
এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শামসুদ্দিন কালা কোনো ধরনের অপরাধবোধ প্রকাশ না করে উল্টো ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার টাকা হয়েছে, তাতে তোমার সমস্যা কি? লাইনের টাকা তুলে আমি পুলিশকেই দেই।”
এদিকে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা চাঁদাবাজি ও পুলিশের নাম ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এক কর্মকর্তা জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সঠিক তথ্য অনুসন্ধান করে দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছি।”
সীমান্তবর্তী সাধারণ মানুষের দাবি, দ্রুত এই চিহ্নিত চাঁদাবাজ ও চোরাচালানের লাইনম্যান কালা শ্যামকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে গোয়াইনঘাটের সীমান্ত অপরাধমুক্ত করা হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা!

সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

আপডেট সময় ১১:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬