ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প

প্রেসিডেন্টের পদ থেকে চলে যাওয়ার পর তার নামে কেউ কোনো স্থাপনা বা প্রকল্পের নাম রাখবে না। এ কারণেই এখন বিভিন্ন স্থাপনা ও প্রকল্পে নিজের নাম যুক্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ‘নিউইয়র্ক ম্যাগাজিন’-এর সাংবাদিক বেন টেরিসের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।
৮০ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ পার করছেন।

সাক্ষাৎকারে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। অসফ বলেছিলেন, ট্রাম্প নিজের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করছেন, কারণ তিনি চলে যাওয়ার পর অন্য কেউ তা করবেন না।

জবাবে ট্রাম্প বলেন, ‘এটা সত্যি। আমি চলে যাওয়ার পর কেউ তা করবে না। আমি যখন এখান থেকে চলে যাব, তখন কেউ করবে না।’

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে একাধিক বড় নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন তিনি। এসব প্রকল্পের কয়েকটিতে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

হোয়াইট হাউসের পূর্ব পাশের উইং ভেঙে সেখানে বিশাল একটি বলরুম নির্মাণ করছেন ট্রাম্প। এ প্রকল্পে তার নাম থাকবে কি না, সে বিষয়ে নিউইয়র্ক ম্যাগাজিনের সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘থাকা উচিত।’ তবে শেষ পর্যন্ত তা হবে কি না, তিনি নিশ্চিত নন বলেও জানান।

হোয়াইট হাউসের এই বলরুমের পাশাপাশি কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে পরিবর্তন আনা এবং নতুন নির্মাণ প্রকল্প নিয়েও ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্রাম্পের প্রশাসন বলছে, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সংশ্লিষ্ট স্থাপনা জাতীয় নিরাপত্তা ও প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পটির বৈধতা ও এর বিপুল ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে।

নিজের নাম ব্যবহারের প্রবণতা শুধু স্থাপনা নির্মাণেই সীমাবদ্ধ নেই। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মসূচির নামেও ‘ট্রাম্প’ যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ট্রাম্প অ্যাকাউন্টস’, ‘ট্রাম্পআরএক্স’ এবং ‘ট্রাম্প গোল্ড কার্ড’।

সূূত্র: ইন্ডিপেনডেন্ট

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প

আপডেট সময় ০৭:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬