ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা সিএফও তাপস পালের বিরুদ্ধে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

ফেনী সদর উপজেলার ধলিয়ায় ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিলে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব ধলিয়া বাজারে মিছিলের শুরু ও শেষ পর্যায়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ১১ দলীয় ঐক্যের নেতাদের সাথে বলে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব ধলিয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে লং মার্চকে স্বাগত জানিয়ে মিছিল বের হয়। মিছিল জিরো পয়েন্ট পৌঁছলে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম বলেন, ‘বাদ মাগরিব ১১ দলীয় ঐক্যের মিছিল কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে জিরো পয়েন্টের সামনে এসে শেষ হয়। শুরুর দিকে একটি ও শেষ পর্যায়ে এসে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। এভাবে এসব করে সন্ত্রাসী বাহিনী কখনো সফল হবে না। অধঃপতনের দিকে তারা আরো এগিয়ে যাচ্ছে।’
ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক নূর নবী বলেন, ‘শুরুর দিকে মিছিলের পিছনে একটি ও পরে যখন রাস্তায় উঠছিলাম তখন আরেকটি নিক্ষেপ করা হয়।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘যতটুকু শুনেছি বাজি ফুটানো হয়েছে। আনন্দ করতে গিয়ে নাকি কারা জানি বাজি ফুটিয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

আপডেট সময় ০৩:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬