ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী চকরিয়ায় ওসি আরিফুর রহমানের ঘুষ ও মামলা বাণিজ্য, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আস্থাভাজনকে ঘিরে নানা প্রশ্ন ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় এমপি পরিবারের প্রতিষ্ঠান, প্রশ্ন নাসীরুদ্দীনের জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬২৯ বার পড়া হয়েছে

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় পরিবর্তন এসেছে। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় সৌদি আরব থেকে এসেছে। আগের অর্থবছরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার নেমে গেছে পঞ্চম অবস্থানে।

আলোচ্য অর্থবছরে বাংলাদেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন (৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার বেশি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। তবে ২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে, যা শীর্ষ তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।

প্রতিমন্ত্রী নুর আরও জানান, আলোচ্য ২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর

আপডেট সময় ০৭:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬