৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ কর্মসূচি উপলক্ষে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লায় আয়োজিত এ মতবিনিময় সভায় লং মার্চের কর্মসূচি, উদ্দেশ্য ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি লং মার্চের কর্মসূচি ও এর লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। এ সময় লং মার্চকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ের প্রস্তুতি, অংশগ্রহণ এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় ১১ দলীয় ঐক্যের কুমিল্লার স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 





















