ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত

পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

‘মেধা, সততা, দেশপ্রেম—গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের পীরগঞ্জে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পীরগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লিমন সরকার। প্রধান অতিথি ছিলেন মোটিভেশনাল স্পিকার ও গার্ডিয়ান পাবলিকেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরুল কায়েস পরাগ এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আহমেদ ফয়সাল।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান, পীরগঞ্জ পৌরসভায় জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ফিরোজ কবির নয়নসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এর মধ্যেই সাফল্যের পরিসমাপ্তি নয়। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করতে হবে।
তারা কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট সময় ০৩:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬