ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ বাঞ্ছারামপুরের ফরদাবাদে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের ২৫০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ দিদারুল আলম। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ধরণী চাকমা। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, পাটগাতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষচন্দ্র বিশ্বাস, কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক হোসেন, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সী, গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন ঢালী, ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ, টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক উন্নয়ন করতে হলে বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই করা জরুরি। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়কগুলোর বাস্তব অবস্থা, জনগণের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে সড়ক যোগাযোগের বিষয়গুলো তুলে ধরেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ: রিজভী

টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা

আপডেট সময় ০৫:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬