ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার ৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা নিজের অজান্তেই নামাজে যে ৪ ভুল করেন অধিকাংশ মানুষ শরীয়তপুরে সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক-কর্মচারীদের বেতন তুলে নেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ বারবার রেগে যান? নিয়ন্ত্রণে আনতে মেনে চলুন এই সহজ কৌশল ফরিদপুরে তিন জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ? বেকার হলেই মনে হয় আগে পাপ করেছি, পপির বক্তব্যে বাপ্পারাজের কটাক্ষ!

বেকার হলেই মনে হয় আগে পাপ করেছি, পপির বক্তব্যে বাপ্পারাজের কটাক্ষ!

সম্প্রতি বাংলাদেশের চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি ফটোকার্ড ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ফটোকার্ডে পপির বক্তব্য ছিল, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পপির একটি বক্তব্য সংবলিত ফটোকার্ড ফেসবুকে প্রকাশ করেন।

ছবিটি শেয়ার করে জয় প্রশ্ন তোলেন, তারকারা কি তবে অভিনয়কে এখন পাপ হিসেবে দেখছেন? তিনি লেখেন, মৌসুমীর পর পপিও একই কথা বললেন; এখন শাবনূর ও পূর্ণিমাও এমন বললে এক জেনারেশন পূর্ণ হতো।

ভক্তদের প্রসঙ্গে জয় আক্ষেপ করে লেখেন, আপনারা সব বুঝে ভুল বুঝতে পেরেছেন, কিন্তু না বুঝে যারা আপনাদের ভক্ত হয়ে গুনাহ করেছে, তাদের কী হবে? বর্তমানের হিট তারকাদের উদ্দেশ্য করেও তিনি প্রশ্ন ছুড়ে দেন- ভবিষ্যতে তারাও কি জীবন গুছিয়ে নিয়ে একই রকম স্টেটমেন্ট দেবেন?

জয়ের এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। জয়ের পোস্টে মন্তব্য করে জ্যেষ্ঠ অভিনেতা বাপ্পারাজ পপির বক্তব্যকে কটাক্ষ করে লেখেন:

‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।
এর আগে এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে অভিনয় থেকে সরে যাওয়ার কারণ ও অতীত নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন পপি। সেখানে তিনি বলেছিলেন, পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের গালি খেয়েছেন এবং যে পাপ কামিয়েছেন, তা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চান। বেঁচে থাকার বাকি দিনগুলো ঈমান-আমলের সঙ্গে শান্তিতে কাটানোই তার একমাত্র ইচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’ (সহশিল্পী ওমর সানী)। তৎকালীন সময়ে প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করে চলচ্চিত্রটি তাকে তারকাখ্যাতি এনে দেয়।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তবে সাফল্যের সেই সোনালী অধ্যায় পেরিয়ে বর্তমানে পুরোপুরি অন্তরালেই রয়ে গেছেন এই অভিনেত্রী।

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থেকে পরিবার ও সংসার নিয়ে আড়ালে দিন কাটাচ্ছেন। আড়ালে বিয়ে এবং এক সন্তানের মা হওয়ার খবর প্রকাশের পর সম্প্রতি তার অতীতের এক বক্তব্যকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার ৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর

বেকার হলেই মনে হয় আগে পাপ করেছি, পপির বক্তব্যে বাপ্পারাজের কটাক্ষ!

আপডেট সময় ০৬:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬