ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক কুয়েত ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন ফাতেমার পড়াশোনার সুযোগ করে দিলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত প্রয়োজন ফুরিয়েছে, এখন আমি জামিন চাই না : ট্রাইব্যুনালে দীপু মনি নিজ বাসায় ঢুকে ছুরিকাঘাতে ২১ বছরের মডেলকে হত্যা নেপালে ভয়াবহ বন্যা, নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার কুড়াতে হুড়োহুড়ি ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা কালিহাতীতে পুকুরে ডুবে ১১ বছরের স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামের মো. সুলতানের ছেলে মো. দুলাল (২৮) এবং সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে পুলিশ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২

আপডেট সময় ০৫:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬