ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি

যৌতুক নিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের পর ঢাকার সিএমএম আদালতের সামনে মামলার আসামি আবির ইবনে হারুন ও আইনজীবী মেহেদী হাসানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এসময় বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মো. মোস্তাফিজুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের পর আসামিকে নিয়ে তার আইনজীবী আদালত থেকে বের হয়ে যাবার সময় বাদীনির বাবা হুমায়ুন কবির ও বাদীনির মামা মো. আশরাফুল আলম খানের নের্তৃত্বে ২০ বা ২৫ জন বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা করে বলে জানান প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, আগে থেকে ওৎ পেতে থাকা বহিরাগতরা আসামি ও তার আইনজীবীকে বেধরক ভাবে মারধর করেন এবং আইনজীবীর পোষাক ছিড়ে ফেলেন। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এবং আইনজীবীরা এগিয়ে এলে বহিরাগত কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হন। আর কয়েকজনকে আটক করেন আইনজীবীরা। এরপর তাদের আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয়। তারপর মুচলেখা দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এদিকে আহত আইনজীবী ও আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী আইনজীবী মেহেদী হাসান বলেন, আমাকে অযথা মেরেছে। বাদীপক্ষের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্পর্ক আছে। তাই মারধরের পরও আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। আমি দ্রুত আইনজীবী সুরক্ষা আইন চাই।

যৌতুক মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাদীনির কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন আসামি। যৌতুকের টাকা না দিলে বাদীনিকে বাসায় নেবে না বলে জানায় আসামি। এ অভিযোগে গত ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে মামলা করে বাদী।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান বলেন, আইনজীবীর বিষয়টি নিয়ে ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি

আপডেট সময় ০১:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬