ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটি না থাকায় ২২ মাস ধরে অচল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের ধামরাইয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করায় মনোহরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

‘বিকেলে পিৎজা খাচ্ছিলাম, আর তিন ঘণ্টার মধ্যে শুনলাম ছেলের ক্যান্সার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে ইমরান হাশমি অভিনীত ছবি ‘আওয়ারাপান ২’। ছবিটির বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের পর একদিকে যেমন নতুন করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন এই বলিউড তারকা, অন্যদিকে আবার স্মরণ করেছেন জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়—ছেলে আয়ান হাশমির ক্যান্সার যুদ্ধের স্মৃতি।

ইমরান জানান, ২০১৪ সালের ১৩ জানুয়ারি বিকেলে পরিবারের সবার সাথে পিৎজা খাওয়ার সময় ৩ বছর বয়সী আয়ানের প্রস্রাবে রক্ত দেখা যায়। মাত্র তিন ঘণ্টার মধ্যে ডাক্তারের কাছে গেলে জানা যায়, আয়ানের কিডনিতে প্রথম পর্যায়ের ক্যান্সার (উইলমস টিউমার) ধরা পড়েছে। পরদিনই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং শুরু হয় কেমোথেরাপি। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পুরো জীবন ওলটপালট হয়ে যায় এই অভিনেতার।

টানা পাঁচ বছরের চিকিৎসা ও মানসিক উদ্বেগের পর অবশেষে ২০১৯ সালে আয়ানকে পুরোপুরি ক্যান্সারমুক্ত ঘোষণা করা হয়। নিজের জীবনের এই কঠিন লড়াই ও ছেলের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে পরবর্তীতে ‘দ্য কিস অব লাইফ : হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার’ নামের একটি বইও প্রকাশ করেন ইমরান হাশমি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘বিকেলে পিৎজা খাচ্ছিলাম, আর তিন ঘণ্টার মধ্যে শুনলাম ছেলের ক্যান্সার

আপডেট সময় ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬