ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গত ২০ বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এরপরও দেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাস থেকেও কীভাবে উন্নয়ন করা যায়, সেটিও ভাবছেন। দেশের মানুষের কল্যাণে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। একই সঙ্গে আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’

মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের দুই পাশের ময়লা-আবর্জনা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মহাসড়কের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এসব গাছ লাগানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬