ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সার্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মহাসচিব গোলাম সারওয়ার সংস্থাটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানান।
তিনি বলেন, সার্কের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি চলমান আছে। আগামী ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বাংলাদেশের সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

এ ক্ষেত্রে নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিদায়ী মহাসচিবের নেতৃত্বের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, গোলাম সারওয়ারের মেয়াদে সার্কের কার্যক্রমে যে গতি এসেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি সার্কের পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৯:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬