ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মিত ২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ (বুধবার, ১২ আগস্ট) বাংলাদেশে পৌঁছাবে। এতে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।

ভারতের রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কোচগুলোতে বেশ কিছু অনন্য নকশা ও পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে অনেক কিছুই এলএইচবি-ধরনের কোচের ক্ষেত্রে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে। এগুলো তৈরি হয়েছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে।

রেল সূত্রে বলা হয়েছে, ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতার সম্পর্কটি ২০১৫-১৬ সাল থেকে চলে আসছে। সে সময় ভারতীয় কারখানাটি সফলভাবে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল।

একজন রেল কর্মকর্তা বলেছেন, এই সফল অংশীদারিত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে আবারও ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ (সাতটি ভিন্ন ধরনের) তৈরির দায়িত্ব দিয়েছে। এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল সহযোগিতাকে আরো সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ৯১৫ কোটি টাকার একটি চুক্তির আওতায় ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের পুরোনো বহরে নতুন কোচগুলো যুক্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ

আপডেট সময় ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬