ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অন্তত ১৪ জন সন্দেহভাজন অবৈধ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, রুস্টেনবার্গ শহরের কাছে নকানেং অনানুষ্ঠানিক বসতির একটি পরিত্যক্ত খনিতে ওই ব্যক্তিরা অবৈধভাবে খননকাজ চালাচ্ছিলেন। এলাকাটি জোহানেসবার্গ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে।

তবে খনিতে কীভাবে শ্রমিকদের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন কিংবা কেউ এখনো ভেতরে আটকা রয়েছেন কিনা, এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম বড় সোনা ও মূল্যবান খনিজ উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকায় অবৈধ খনন দীর্ঘদিনের বড় সমস্যা । কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ পরিত্যক্ত খনিতে প্রবেশ করে অবশিষ্ট মূল্যবান ধাতু সংগ্রহের চেষ্টা করেন।

দেশটিতে পরিত্যক্ত খনির শ্যাফটে প্রবেশ আইনত নিষিদ্ধ হলেও বিপুলসংখ্যক অবৈধ খনি শ্রমিক ঝুঁকি নিয়ে এসব স্থানে প্রবেশ করেন। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পরিত্যক্ত খনিতে শ্রমিক আটকা পড়া, আহত হওয়া ও মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। দেশটির পাশাপাশি দক্ষিণ আফ্রিকা অঞ্চলের অন্যান্য দেশ থেকেও বহু মানুষ এসব পরিত্যক্ত খনিতে অবৈধভাবে কাজ করতে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬