ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো?

ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

রাজধানী ঢাকায় জনসংখ্যার বাড়তি চাপ ও কর্মসংস্থানের জট সামলাতে পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে দ্রুতগতির কমিউটার ট্রেন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, এমন এক যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে যেন ঢাকার বাইরের বাসিন্দারা মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে রাজধানীতে এসে কাজ সেরে দিনশেষে নিজ ঘরে ফিরতে পারেন। সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামের একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কমিউটার রেল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য রাজধানীর ওপর চাপ কমানো এবং আশেপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ করা।
তিনি আশা প্রকাশ করেন, যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকায়নে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের প্রবণতাও কমবে। পদ্মা সেতু হয়ে চলাচলকারী কমিউটার ট্রেনটি প্রতিদিন দুই প্রান্ত থেকেই সেবা দেবে।

সময়সূচি অনুযায়ী, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। অপরদিকে, ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে এসে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সপ্তাহের প্রতি শনিবার ট্রেনটি চলাচল বন্ধ থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান

ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

আপডেট সময় ০৯:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬