ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ

পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৯ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারে। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৯ আগস্ট গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৮৬৬ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৪৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

এর পাঁচ দিন আগে, ৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। অর্থাৎ পাঁচ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ২৭৩ দশমিক ৯৬ মিলিয়ন ডলার।
একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভও বেড়েছে। ৪ আগস্ট এ হিসাবে রিজার্ভ ছিল ৩১ হাজার ৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার। পাঁচ দিন পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলারে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত বা নিট পরিমাণ নির্ধারণে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়ার পর যে অর্থ থাকে, সেটিকে নিট রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সপ্রবাহসহ বৈদেশিক মুদ্রা আয়ের বিভিন্ন উৎসে ইতিবাচক প্রবণতার মধ্যে রিজার্ভেও ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী

পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

আপডেট সময় ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬