ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাটগ্রাম উপজেলার উফারমারা সোনারভিটা এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৫), হাদীসপাড়া গ্রামের মোহাম্মদ আলী বুলুর ছেলে রমজান আলী (২৬) এবং ভাটিয়াটারী এলাকার শামছুল হক সামছুর ছেলে আরিফুল ইসলাম তানজিদ (২৬)।

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে বুড়িমারী স্থলবন্দরে আসেন ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিং (৩৭)। স্থলবন্দর এলাকায় বেহাল সড়কে তার ট্রাকটি আটকে গেলে রাতের দিকে আসামিরা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়। পরে রাত প্রায় ১২টার দিকে তারা মোটরসাইকেলে করে ট্রাকচালককে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে ধারালো ছুরি দিয়ে লক্ষ্মীনন্দর সিংকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার কিছুক্ষণ পর টহল পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই ট্রাকচালককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরের দিন শ্রীরামপুর ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন। আদালত তাদের দণ্ডবিধির ৩৬৫ (অপহরণ) ও ৩৯৪ (আঘাত করে ছিনতাই/ডাকাতি) ধারায় দোষী সাব্যস্ত করেন।
মামলার প্রধান আসামি সবুজ মিয়া শুরু থেকেই পলাতক রয়েছেন। রায়ে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বাদী গ্রামপুলিশ সদস্য মতিয়ার রহমান বলেন, “দণ্ডপ্রাপ্ত তিনজনই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পরিচিত। রায় ঘোষণার পর ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিংকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুল আলম মিলন বলেন, “দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত যে রায় দিয়েছেন, তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। একজন বিদেশি নাগরিককে অপহরণ করে আহত ও ছিনতাইয়ের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ রায় এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬