ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাঞ্ছারামপুর শাখার ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে গ্রাহকদের উন্নত ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রাহকবান্ধব সেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা, শামীম শিবলী, ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশাররফ হোসেন রিপন, খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ মাজেদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণ, আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং গ্রাহকদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে গ্রাহকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং ব্যাংকের পক্ষ থেকে আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬