ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪ নম্বর কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭জুলাই) বেলা ২ ঘটিকার পর শিবপুর ভূমি অফিস সংলগ্ন একটি পুকুরের পাশে জমি চাষ করতে যান গ্রামের এক কৃষক। এ সময় তিনি দুর্গন্ধ অনুভব করলে আশে পাশে খুঁজতে থাকলে কচুরিপানার মধ্যে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি খুলে ভেতরে এক নারীর গলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নারী একই এলাকার রসুলপুর লতার পাড়া  গ্রামের রাসেল মিয়ার স্ত্রী নার্গিস বেগম (বয়স জানা যায়নি) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী। তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন এবং প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।
রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (inspector) জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।
উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর জেলার সহকারি পুলিশ সুপার (এএসপি),সিআইডির ক্রাইম জোন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার

আপডেট সময় ০৯:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬