ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন বিমানের ওভারটাইমে ‘ওভার’ অনিয়মের অভিযোগ সিলেট সীমান্তে রাজনৈতিক ছত্রছায়ায় চোরাচালান চক্র নওগাঁয় হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পেছাল বাংলাদেশ অনিয়মে সংকটগ্রস্ত পূবালী ব্যাংক ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে

বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু

বাড়ি ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জ এবং ভাড়াটিয়াদের প্রতি বাড়িওয়ালাদের আচরণ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নগরজীবনের নানা বাস্তবতা তুলে ধরে বাড়িওয়ালাদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রসঙ্গ টেনে মনিরা মিঠু বলেন, ‘বছরে বছরে বাড়ি ভাড়া বাড়ছে, কিন্তু প্রতি বছর আমাদের আয় তো বাড়ছে না। বাড়ির মেইনটেন্যান্স কস্ট, সার্ভিস চার্জ কিন্তু আমাদেরকেই দিতে হয়।’

শুধু ভাড়া বৃদ্ধিই নয়, রাতের নির্দিষ্ট সময়ের পর বাড়ির গেট বন্ধ করে দেওয়ার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তাঁর মতে, বর্তমান সময়ে এমন বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই অযৌক্তিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ২০২৬ সালে এসেও রাত এগারোটায় গেট বন্ধ করে দেওয়া হয় ভাড়াটিয়াদের জন্য। এটা নাহয় বুঝলাম অনুমতি ছাড়া ভাড়াটিয়ারা ঢুকতে পারবে না। কিন্তু বাড়িতে চোর-ডাকাত কীভাবে ঢুকে, তখন এই নিয়মগুলো কোথায় থাকে?’

ভাড়াটিয়াদের প্রতি সহনশীল ও মানবিক আচরণের আহ্বান জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘আমি বাড়িওয়ালাদেরকে বলব, আপনারা প্লিজ একটু মানবিক হোন, ভাড়াটিয়াদের প্রতি সহনশীল হোন।’
অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!

বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু

আপডেট সময় ০৩:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬