ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২২ জুলাই ২০২৬ তারিখে দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত “বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ” শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সাল সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা আমার দৃষ্টি গোচর হয়েছে।

প্রতিবেদনে আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ লেনদেন, ভুয়া মেরামত, নিম্নমানের যন্ত্রাংশ ক্রয় এবং ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণসহ যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর ।

বিআইডব্লিউটিএতে দায়িত্ব পালনকালে আমি সর্বদা সরকারি বিধি-বিধান ও প্রচলিত আর্থিক এবং ক্রয়সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করেছি। প্রতিবেদনে উল্লিখিত কোনো অনিয়ম, দুর্নীতি বা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে আমিত কখনো জড়িত ছিলাম না। প্রতিবেদনে প্রকাশিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ, সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্তও উপস্থাপন করা হয়নি।

জাহাজ মেরামত, যন্ত্রাংশ সংগ্রহ এবং সরকারি ক্রয়সংক্রান্ত কার্যক্রম কোনো ব্যক্তির একক সিদ্ধান্তে সম্পন্ন হয় না; বরং সংশ্লিষ্ট কমিটি, কারিগরি মূল্যায়ন এবং প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে নির্ধারিত বিধি অনুসারেই এসব কার্যক্রম পরিচালিত হয়।

এ ছাড়া সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একতরফাভাবে অভিযোগ প্রকাশ করে সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করা হয়নি।
প্রকাশিত সংবাদের মাধ্যমে আমার ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় ০৯:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬