ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাট সীমান্তে ১৭৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে : পর্যটনমন্ত্রী ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা ময়মনসিংহে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ৩ লাল কার্ড দেখা একমাত্র দল আর্জেন্টিনা গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭০০ মানুষের চিকিৎসা, ২০০ গবাদি পশুর সেবা কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তবু বহাল সিডিএর প্রকৌশলীরা

দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের

গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ, স্থায়ী সেটআপ বাস্তবায়নসহ ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন। একই সঙ্গে আগামী ২ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে ৩ আগস্ট পূর্ত ভবন চত্বরে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. বদরুল আলম সবুজ।

লিখিত বক্তব্যে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী থেকে নিয়মিত পদে রূপান্তরের জন্য ৬০২ জন ও ৮৯৩ জন কর্মচারীসংবলিত দুটি ফাইল বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উচ্চ আদালতের রায় বাস্তবায়নের স্বার্থে এসব ফাইল দ্রুত অনুমোদনের দাবি জানানো হলেও দীর্ঘদিনেও কোনো অগ্রগতি হয়নি।

সংগঠনের দাবি, দীর্ঘসূত্রিতার কারণে অনেক কার্যভিত্তিক কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেছেন অথবা বয়সজনিত কারণে অবসরে গেছেন। নিয়মিত না হওয়ায় তারা পেনশনসহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি বাসায় বসবাসকারী অনেক কর্মচারীকেও অবসরের পর বাসা ছাড়তে হচ্ছে, ফলে তারা চরম আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। অথচ প্রচলিত বিধি অনুযায়ী কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিত প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিবাচক মতামত দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিলম্বের কারণে প্রায় দেড় হাজার কর্মচারী এখনো নিয়মিত হতে পারেননি বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটি গণপূর্ত অধিদপ্তরের পূর্ণাঙ্গ স্থায়ী সেটআপ অনুমোদন ও প্রয়োজনীয় পদ সৃষ্টি, ৬০২ ও ৮৯৩ জন কার্যভিত্তিক কর্মচারীকে দ্রুত নিয়মিতকরণ, সব স্তরের কর্মচারীদের পদোন্নতি, দৈনিকভিত্তিক ও ভাউচার কর্মচারীদের নিয়মিত পদে অন্তর্ভুক্তি এবং আদালতের রায় বাস্তবায়ন, আউটসোর্সিংয়ের পরিবর্তে অধিদপ্তরের মাধ্যমে সরাসরি নিয়োগ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা, কর্মচারীদের বার্ষিক পোশাক প্রদান, বিকল্প বাসস্থানের ব্যবস্থা ছাড়া টিনশেড সরকারি বাসা থেকে উচ্ছেদ না করা, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং গণপূর্তের আবাসিক এলাকাগুলোর সংস্কার, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

নেতারা বলেন, আগামী ২ আগস্টের মধ্যে এসব দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ৩ আগস্ট সোমবার সকাল ১১টায় পূর্ত ভবন চত্বরে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট সীমান্তে ১৭৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের

আপডেট সময় ০৬:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬