ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন থামছে না বরিশাল শিক্ষা প্রকৌশলী শহিদুলের বিরামহীন অনিয়ম ও দুর্নীতি কর্মসংস্থান ব্যাংক গাংনী উপজেলা শাখায় বাড়ছে খেলাপি ঋণ, নিরব ব্যবস্থাপক সাইদ প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: ডা. জুবাইদা রহমান এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর কসবা সীমান্তে ৬৫টি কচ্ছপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭০০ মানুষের চিকিৎসা, ২০০ গবাদি পশুর সেবা

চাঁপাইনবাবগঞ্জ, ২১ জুলাই: সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে একজন ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্থানীয় ২০০টি গবাদি পশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে মানবিক দায়িত্ব পালন তাদের চলমান কার্যক্রমের অংশ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সীমান্তবর্তী মানুষের মধ্যে বিজিবির প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭০০ মানুষের চিকিৎসা, ২০০ গবাদি পশুর সেবা

আপডেট সময় ০৩:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬