চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সোমবার (২১ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপির নায়েক মো. জহিরুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের জালালের আমবাগানে পরিচালিত হয়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে পরিচিত ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয়
এসকাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
ভোলাহাট সীমান্তে ১৭৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ
-
মোহাঃ রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৫:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- ৫১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















