ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ৩ লাল কার্ড দেখা একমাত্র দল আর্জেন্টিনা গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭০০ মানুষের চিকিৎসা, ২০০ গবাদি পশুর সেবা কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তবু বহাল সিডিএর প্রকৌশলীরা বাজারদর যাচাই ছাড়াই ৬ হাজার কোটির গ্রিড প্রকল্পে ২,২১৫ কোটির চুক্তি মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল

নীলফামারীতে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় চার নেতা

আগামীকাল জুলাই পদসভায় যোগ দিতে জলঢাকায় আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চার কেন্দ্রীয় নেতা।
সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন।
আবু সাঈদ লিওন জানায়, মঙ্গলবার ২১ জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দুপুর ২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন। সেখান থেকে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এসে জুলাই পদসভায় যোগ দেবেন। পথসভা নিয়ে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছাবে ৷ সেখানে পৌঁছানোর পরে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় চার নেতা।
তিনি আরও জানান, সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৫টার দিকে নীলফামারীর সদর উপজেলার পথসভায় যোগ দেবেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখবেন। সেখানে বক্তব্য শেষ করে লালমনিরহাট সফরে যাবেন। জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিরাপত্তার জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখার সদস্য ও থানা পুলিশের সদস্যরা থাকবেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা

নীলফামারীতে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় চার নেতা

আপডেট সময় ০৩:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬