আগামীকাল জুলাই পদসভায় যোগ দিতে জলঢাকায় আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চার কেন্দ্রীয় নেতা।
সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন।
আবু সাঈদ লিওন জানায়, মঙ্গলবার ২১ জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দুপুর ২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন। সেখান থেকে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এসে জুলাই পদসভায় যোগ দেবেন। পথসভা নিয়ে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছাবে ৷ সেখানে পৌঁছানোর পরে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় চার নেতা।
তিনি আরও জানান, সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৫টার দিকে নীলফামারীর সদর উপজেলার পথসভায় যোগ দেবেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখবেন। সেখানে বক্তব্য শেষ করে লালমনিরহাট সফরে যাবেন। জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিরাপত্তার জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখার সদস্য ও থানা পুলিশের সদস্যরা থাকবেন।
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি 






















