ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভ ও হতাশায় ফেটে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে ক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। খেলা শেষ হওয়ার পরপরই হাজার হাজার সমর্থক শহরের ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হতে থাকেন। সেখানে তাদের প্রাথমিক উন্মাদনা দ্রুতই সহিংস রূপ নেয়। খবর দ্য টেলিগ্রাফের।

ক্ষুব্ধ সমর্থকেরা একপর্যায়ে দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ছাড়াও রাবার বুলেট, টিয়ার গাস ও জলকামান ব্যবহার করে। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এক দাঙ্গা পুলিশকে এক আন্দোলনকারীর মাথায় লাথি মারতেও দেখা গেছে।
এদিন স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর মাঠের ভেতরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা শেষে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন। তাদের স্প্যানিশদের ঘুসি ও লাথি মারতে দেখা যায়। এমনকি ট্রফি হস্তান্তরের সময় স্প্যানিশদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন আলবিসেলেস্তেরা।

এমন তিক্ত হারের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সি স্টেডিয়ামে সশরীরে খেলা দেখতে যাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন চাইবেন, সেদিনই দেশে জাতীয় ছুটি থাকবে।

অন্যদিকে বিশ্বজয়ী স্পেন এখনো আনুষ্ঠানিক ছুটির ঘোষণা না দিলেও সোমবার(২০ জুলাই) মাদ্রিদে এক বিশাল বিজয় প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ উপস্থিত থেকে বিশ্বজয়ী দলটিকে সংবর্ধনা জানাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ

আপডেট সময় ০৮:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬