ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ধ’র্ষ’ণ থেকে বাঁচতে বনে পালালেন নারী

ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে সংরক্ষিত বনে পালিয়ে গিয়ে পথ হারানো এক নারীকে ড্রোন, ফ্লেয়ার গান ও রকেট বাজির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে। পুলিশ জানায়, ওই নারী খুরদা বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেলে লিফট নিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলচালক তাকে যৌন নির্যাতনের উদ্দেশ্যে রতনপুর সংরক্ষিত বনের দিকে নিয়ে যায়।

এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত নারীকে ধর্ষণের চেষ্টা করলে তিনি সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি বনের ভেতরে পালিয়ে যান। তবে পালানোর সময় ঘন জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন।

বনের ভেতর থেকেই মোবাইল ফোন ব্যবহার করে তিনি পুলিশের জরুরি সহায়তা চান। খবর পেয়ে একজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি)-এর নেতৃত্বে ইনফোভ্যালি, জটানি ও খন্দগিরি থানার প্রায় ৫০ জন পুলিশ সদস্য উদ্ধার অভিযান শুরু করেন।

তবে নারীর মোবাইলে জিপিএস লোকেশন সক্রিয় না থাকায় তার অবস্থান শনাক্ত করতে শুরুতে বেগ পেতে হয়। পরে উদ্ধারকারীরা ড্রোন, ফ্লেয়ার গান এবং রকেট বাজি ব্যবহার করে নিজেদের অবস্থান দৃশ্যমান করেন। সেই আলোর সংকেত অনুসরণ করে ওই নারী পুলিশের কাছে পৌঁছাতে সক্ষম হন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রথমদিকে ভুক্তভোগী অভিযোগ দায়ের করতে অনিচ্ছুক ছিলেন। পরে তাকে বোঝানোর পর তিনি অভিযোগ করতে সম্মত হন।
এ ঘটনায় ইনফোভ্যালি থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ধ’র্ষ’ণ থেকে বাঁচতে বনে পালালেন নারী

আপডেট সময় ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬