ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

ভারতের তেলেঙ্গানায় দুর্নীতিবিরোধী অভিযানে হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (এইচএমডিএ) প্রধান প্রকৌশলী বি. রবীন্দরকে গ্রেপ্তার করেছে রাজ্যের দুর্নীতি দমন ব্যুরো (এএসিবি)। তার বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বুধবার (১৫ জুলাই) রবীন্দরের বাসা, কার্যালয় এবং তার আত্মীয়স্বজন, সহযোগী ও কথিত বেনামি মালিকদের সঙ্গে সংশ্লিষ্ট নয়টি স্থানে একযোগে অভিযান চালায় এএসিবি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

অভিযানে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। সরকারি নিবন্ধনমূল্য অনুযায়ী জব্দ করা সম্পদের মূল্য প্রায় ৯ কোটি ২৪ লাখ রুপি। তবে হায়দরাবাদের পশ্চিমাঞ্চলে জমির বর্তমান বাজারদর বিবেচনায় এসব সম্পদের মূল্য ১০০ কোটিরও বেশি বলে ধারণা করছে তদন্ত সংস্থা।

এএসিবির তথ্যমতে, উদ্ধার হওয়া সম্পদের মধ্যে রয়েছে রাঙ্গা রেড্ডি জেলায় পাঁচটি খালি প্লট, নারসিংগি ও নানাকরামগুডায় চারটি আবাসিক ফ্ল্যাট, শামশাবাদের গুদুর গ্রামে চার একর কৃষিজমি, মোকিলায় ৩০০ বর্গগজের একটি নির্মাণাধীন ভিলা এবং কন্ডাপুরের মসজিদ বান্দা এলাকায় একটি চারতলা বাণিজ্যিক-আবাসিক ভবন।

এ ছাড়া অভিযানে ৩ লাখ ৮২ হাজার রুপি নগদ, ৪৫ লাখ ৫ হাজার রুপির ব্যাংক আমানত, ১ দশমিক ৪৪ কেজি স্বর্ণালংকার, ১২ দশমিক ৫ কেজি রুপা, মূল্যবান গৃহস্থালি সামগ্রী, ৯ কোটিরও বেশি রুপির বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ইনোভা হাইক্রস, টাটা সাফারি, ইনোভা ক্রিস্টা ও মাহিন্দ্রা এক্সইউভি।

গ্রেপ্তারের পর রবীন্দরকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। এএসিবি জানিয়েছে, তার আরও সম্পদ, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য বেনামি মালিকানার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

আপডেট সময় ০৯:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬