রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে শিরোপাধারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে অনলাইনে একটি আবেদন করা হয়েছে। আবেদনে ৭৮ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আজ রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে এ আবেদনে অবশ্য কেউ সাড়া দেয়নি। সেমিফাইনাল পর্যন্ত আসতে আর্জেন্টিনা ৫টি দলকে হারিয়েছে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির একক নৈপূণ্যেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পবে মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া আর্জেন্টিনার সবশেষ দুটি জয় নিয়ে অনলাইনে অফলাইনে তুমুল আলোচনা হচ্ছে।
অনেকেই আর্জেন্টিনার প্রতি রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসি গুরুতর ফাউল করলেও তাকে কোনো কার্ড দেখানো হয়নি বলেও অভিযোগ অনেকের।
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন বলা হয়, আর্জেন্টিনাআউটডটকম নামে একটি প্লাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিস্কারের প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণামূলক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট।
বিজয়ী যখন আগেই ঠিক করা হয়ে গেছে, তখন বাকি বিশ্বের প্রতিযোগিতা করার কী দরকার? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দিন এবং অন্য সবাইকে একটি ন্যায্য সুযোগ দিন।’ শেষ খবর পর্যন্ত ৭৮ লাখেরও বেশি মানুষ এই আবেদনে স্বাক্ষর করেছেন।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার বৈরিতা এ দুদলের ফুটবল ম্যাচে আনে বাড়তি উত্তেজনা। মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ -য়ের গোল সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। বিতর্কিত সেই ম্যাচের ৪০ বছর পর আজ আবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনা।
ক্রীড়া ডেস্ক 
























