ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা” পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা যুক্তরাজ্যে ৬ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

যুক্তরাজ্যে ৬ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’

কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মধ্যরাতে ‘কারফিউ’ চালুর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার। আসছে বসন্তকাল থেকে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে প্রবেশাধিকার ডিফল্টভাবে বন্ধ থাকবে।

তবে এই নিষেধাজ্ঞা বাধ্যতামূলক নয়; ব্যবহারকারী চাইলে সহজেই সেটি বন্ধ করতে পারবেন। এটি গত মাসে ঘোষিত ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের সম্প্রসারিত অংশ। ওই নীতিমালায় স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সের মতো প্ল্যাটফর্মে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করা হয়।

বিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেশটির প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, রাত জেগে দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার তরুণদের ঘুম, পড়াশোনা এবং মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলে।

নতুন ব্যবস্থার মাধ্যমে তারা পর্যাপ্ত ঘুম, পড়াশোনায় মনোযোগ এবং পরিবার-বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবে। এছাড়া যেসব ফিচার ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে স্ক্রিনে আটকে রাখে (যেমন অটোপ্লে ভিডিও ও ব্যক্তিগতকৃত অসীম স্ক্রলিং ফিড) সেগুলোও ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে সেগুলোও কয়েকটি ক্লিকের মাধ্যমে চালু করা যাবে।

সরকার জানিয়েছে, ১৬ বছরে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে আসক্তিকর ফিচারের মুখোমুখি না হয়, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সরকারের এই উদ্যোগকে যথেষ্ট নয় বলে সমালোচনা করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন

যুক্তরাজ্যে ৬ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’

আপডেট সময় ০৫:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬