ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা” পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা

“পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা”

রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের জামে মসজিদে যাতায়াতের রাস্তা কেটে গাছ রোপণের অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, আদালতের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জমির মালিকানা দাবি করে আশরাফুল সরকার ও তার সহযোগীরা এ ঘটনা ঘটান।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে কলেজ প্রতিষ্ঠার সময় বজলার রহমান সরকারের কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করা হয়। কলেজের নামে পূর্ব-পশ্চিমে ১৪৪ ফুট এবং উত্তর-দক্ষিণে ১০০ ফুট জায়গা নিবন্ধনের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে প্রতিষ্ঠানটি। পরে ২০০৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে আশরাফুল সরকার লোকজন নিয়ে কলেজের রাস্তার ওপর গাছ রোপণ করতে গেলে কলেজ কর্তৃপক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কলেজের সিসি ক্যামেরা, প্রধান ফটক, সীমানা প্রাচীরসহ বিভিন্ন অবকাঠামো ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অধ্যক্ষ আব্দুর রব প্রধান বলেন,
“আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে কলেজের জমি ও মসজিদের রাস্তা দখল করে গাছ রোপণ করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি মুসল্লীরাও মসজিদে নামাজ আদায় করতে যেতে পারছেন না। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
অন্যদিকে, আশরাফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমার বাবা ১৯৬৭ সালে কবলা মূলে এই জমি ক্রয় করেন। বাবার মৃত্যুর পর আমরা ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়েছি। আমাদের নিজস্ব জমিতেই গাছ রোপণ করা হয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। জমির প্রকৃত মালিকানা ও আদালতের আদেশ সংক্রান্ত বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন

“পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা”

আপডেট সময় ০৬:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬